No results found
    0
    SUBTOTAL :
    ব্যবস্থাপনার ধারণা

    ব্যবস্থাপনার ধারণা

    Size
    Old Price:
    Price:

    Read more

    ১. ব্যবস্থাপনা কী? 

    উত্তর: অন্যের দ্বারা কাজ করিয়ে নেওয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে।

    ২. ব্যবস্থাপনার জনক কে? 

    উত্তর: হেনরি ফয়ল (Henry Fayol)।

    ৩. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

    উত্তর: এফ. ডব্লিউ. টেলর (F.W. Taylor)।

    ৪. ব্যবস্থাপনার ৬টি 'M' (6 Ms) কী কী?

    উত্তর: Man (মানুষ), Machine (যন্ত্রপাতি), Material (মালামাল), Money (অর্থ), Method (পদ্ধতি) এবং Market (বাজার)।

    ৫. পরিকল্পনা কী? 

    উত্তর: ভবিষ্যতে কী করতে হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণই হলো পরিকল্পনা।

    ৬. সংগঠিতকরণ বলতে কী বোঝায়?

    উত্তর: লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় উপকরণাদি সংগ্রহ এবং তাদের মধ্যে কাজের দায়িত্ব বণ্টন করা।

    ৭. কর্মীসংস্থান কী?

    উত্তর: প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও প্রশিক্ষণের প্রক্রিয়া।

    ৮. নেতৃত্ব কাকে বলে? 

    উত্তর: কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের প্রভাবিত করার কৌশলকে নেতৃত্ব বলে।

    ৯. প্রেষণা (Motivation) কী? 

    উত্তর: কর্মীদের কাজের প্রতি আগ্রহী ও উৎসাহিত করার প্রক্রিয়া।

    ১০. সমন্বয় সাধন কী? 

    উত্তর: প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে একই সূত্রে গ্রথিত করা।

    ১১. নিয়ন্ত্রণ (Control) কাকে বলে? 

    উত্তর: গৃহিত পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কি না তা যাচাই করা এবং ভুল হলে সংশোধন করা।

    ১২. ব্যবস্থাপনার স্তর কয়টি? 

    উত্তর: ৩টি (উচ্চস্তর, মধ্যস্তর ও নিম্নস্তর)।

    ১৩. উচ্চস্তরের ব্যবস্থাপনার উদাহরণ দাও। 

    উত্তর: চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (MD) ও পরিচালনা পর্ষদ।

    ১৪. নিম্নস্তরের ব্যবস্থাপনার কাজ কী? 

    উত্তর: মাঠ পর্যায়ে কর্মীদের কাজ সরাসরি তত্ত্বাবধান করা।

    ১৫. দক্ষতা (Efficiency) কী? 

    উত্তর: কম খরচে এবং কম সময়ে সঠিক উপায়ে কাজ সম্পন্ন করা।

    ১৬. কার্যকারিতা (Effectiveness) কী? 

    উত্তর: সঠিক কাজটি যথাযথভাবে সম্পন্ন করা।

    ১৭. POSDCORB-এর প্রবর্তক কে? 

    উত্তর: লুথার গুলিক (Luther Gulick)।

    ১৮. হেনরি ফয়ল ব্যবস্থাপনার কয়টি কার্যাবলি উল্লেখ করেছেন?

    উত্তর: ৫টি (পরিকল্পনা, সংগঠিতকরণ, আদেশ দান, সমন্বয় ও নিয়ন্ত্রণ)।

    ১৯. ব্যবস্থাপনার সর্বজনীনতা (Universality) বলতে কী বোঝায়? 

    উত্তর: পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা।

    ২০. পরিকল্পনা হলো ব্যবস্থাপনার— উত্তর: প্রথম কাজ বা ভিত্তি।

    ২১. নিয়ন্ত্রণ হলো ব্যবস্থাপনার— উত্তর: সর্বশেষ কাজ।

    ২২. প্রশাসন (Administration) কী? 

    উত্তর: প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারণ ও উদ্দেশ্য স্থির করার কাজ।

    ২৩. ব্যবস্থাপনার কৌশলগত স্তর কোনটি? 

    উত্তর: উচ্চস্তর।

    ২৪. ব্যবস্থাপনার তদারকি স্তর কোনটি? 

    উত্তর: নিম্নস্তর (যেমন: ফোরম্যান বা সুপারভাইজার)।

    ২৫. কারিগরি দক্ষতা (Technical Skill) কার প্রয়োজন?

    উত্তর: নিম্নস্তরের ব্যবস্থাপকদের।

    ২৬. কল্পনাপ্রসূত বা ধারণা সংক্রান্ত দক্ষতা (Conceptual Skill) কাদের বেশি প্রয়োজন? 

    উত্তর: উচ্চস্তরের ব্যবস্থাপকদের।

    ২৭. ব্যবস্থাপনা কি একটি পেশা? 

    উত্তর: ব্যবস্থাপনা আধুনিক যুগে একটি উদীয়মান পেশা হিসেবে স্বীকৃত।

    ২৮. ব্যবস্থাপনা কি বিজ্ঞান না কলা? 

    উত্তর: ব্যবস্থাপনা একই সাথে বিজ্ঞান ও কলা।

    ২৯. আদেশ দান বা নির্দেশনা কী? 

    উত্তর: কর্মীদের কাজ বুঝিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় আদেশ প্রদান করা।

    ৩০. ব্যবস্থাপনা পরিবেশ কী? 

    উত্তর: যেসব অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদান ব্যবস্থাপনার সিদ্ধান্তকে প্রভাবিত করে।

    ৩১. আধুনিক ব্যবস্থাপনার ভিত্তি কী? 

    উত্তর: শৃঙ্খলা এবং সুনির্দিষ্ট লক্ষ্য।

    ৩২. মানবীয় দক্ষতা (Human Skill) বলতে কী বোঝায়? 

    উত্তর: মানুষের সাথে মিশে যাওয়ার এবং তাদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা।

    ৩৩. ফোরম্যান (Foreman) কোন স্তরের ব্যবস্থাপক? 

    উত্তর: নিম্নস্তরের।

    ৩৪. ব্যবস্থাপনা চক্র কী? 

    উত্তর: পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত কার্যাবলি ধারাবাহিকভাবে ও চক্রাকারে আবর্তিত হওয়া।

    ৩৫. বিভাগীয় প্রধান কোন স্তরের ব্যবস্থাপক? 

    উত্তর: মধ্যস্তরের।

    ৩৬. ব্যবস্থাপনার উদ্দেশ্য কী? 

    উত্তর: সীমিত সম্পদ ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ ফলাফল বা লক্ষ্য অর্জন।

    ৩৭. উৎপাদনশীলতা কী?

    উত্তর: ইনপুট (উপকরণ) এবং আউটপুট (উৎপাদন)-এর অনুপাত।

    ৩৮. ব্যবস্থাপনার অবিরাম প্রক্রিয়া কী? 

    উত্তর: যা কখনো শেষ হয় না, একটি কাজ শেষ হলে আবার নতুন পরিকল্পনা শুরু হয়।

    ৩৯. সুনাম ব্যবস্থাপনার কী ধরনের সম্পদ? 

    উত্তর: অস্পর্শনীয় বা অদৃশমান সম্পদ।

    ৪০. ব্যবস্থাপনার প্রাণ বলা হয় কোনটিকে? 

    উত্তর: যোগাযোগ বা সমন্বয় সাধনকে।

    0 Reviews

    Contact form

    Name

    Email *

    Message *