No results found
    0
    SUBTOTAL :
    বিমা সম্পর্কে মৌলিক ধারণা

    বিমা সম্পর্কে মৌলিক ধারণা

    Size
    Old Price:
    Price:

    Read more


    ১. বিমা (Insurance) কী? 

    উত্তর: বিমা হলো ঝুঁকি বণ্টনের একটি আইনগত ব্যবস্থা, যেখানে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো সম্ভাব্য ক্ষতির আর্থিক দায়িত্ব বিমাকারী গ্রহণ করে।

    ২. বিমা চুক্তির পক্ষ কয়টি?

    উত্তর: ২টি (বিমাকারী ও বিমাগ্রহীতা)।

    ৩. বিমাকারী (Insurer) কে? 

    উত্তর: যে প্রতিষ্ঠান বা কোম্পানি ঝুঁকির দায়িত্ব নেয় এবং ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়।

    ৪. বিমাগ্রহীতা (Insured) কে? 

    উত্তর: যে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রিমিয়ামের বিনিময়ে নিজের জীবন বা সম্পদের ঝুঁকি বিমা কোম্পানির কাছে হস্তান্তর করে।

    ৫. বিমা প্রিমিয়াম কী? 

    উত্তর: ঝুঁকি গ্রহণের বিনিময়ে বিমাগ্রহীতা বিমাকারীকে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে।

    ৬. বিমাপত্র (Insurance Policy) কী? 

    উত্তর: বিমা চুক্তির শর্তাবলি সংবলিত লিখিত দলিল।

    ৭. বিমাযোগ্য স্বার্থ (Insurable Interest) কী? 

    উত্তর: বিমার বিষয়বস্তুর ওপর বিমাগ্রহীতার এমন আইনগত অধিকার, যার ক্ষতি হলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

    ৮. পরম বিশ্বাসের নীতি (Utmost Good Faith) কী? 

    উত্তর: চুক্তির সময় উভয় পক্ষকে বিমার বিষয়বস্তু সম্পর্কে সকল সত্য তথ্য প্রকাশ করার অঙ্গীকার।

    ৯. ক্ষতিপূরণের নীতি (Principle of Indemnity) কী? 

    উত্তর: প্রকৃত ক্ষতির অতিরিক্ত অর্থ না দেওয়ার নীতি (এটি জীবন বিমার ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

    ১০. জীবন বিমা কি ক্ষতিপূরণের চুক্তি?

    উত্তর: না, এটি আর্থিক নিশ্চয়তার চুক্তি।



    ১১. ঝুঁকি (Risk) কী? 

    উত্তর: ভবিষ্যতে কোনো আর্থিক ক্ষতির অনিশ্চয়তা বা সম্ভাবনা।

    ১২. বিমার মূল উদ্দেশ্য কী? 

    উত্তর: অনিশ্চিত ক্ষতির হাত থেকে আর্থিক সুরক্ষা বা নিশ্চয়তা প্রদান করা।

    ১৩. পুনরিবমা (Re-insurance) কী? 

    উত্তর: যখন একটি বিমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির কিছু অংশ অন্য একটি বিমা কোম্পানির কাছে বিমা করে।

    ১৪. দ্বৈত বিমা (Double Insurance) কী? 

    উত্তর: একই বিষয়বস্তুর ওপর একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করা।

    ১৫. ঝুঁকি প্রশমন (Mitigation of Loss) নীতি কী?

    উত্তর: ক্ষতি হওয়ার সময় বা পরে ক্ষতি কমানোর জন্য বিমাগ্রহীতা কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

    ১৬. নিকটতম কারণ (Proximate Cause) কী? 

    উত্তর: ক্ষতির অনেকগুলো কারণের মধ্যে যেটি সবচেয়ে সরাসরি এবং প্রভাবশালী।

    ১৭. অবলিখন (Underwriting) কী? 

    উত্তর: বিমার আবেদন মূল্যায়ন করে ঝুঁকির পরিমাণ ও প্রিমিয়াম নির্ধারণের প্রক্রিয়া।

    ১৮. বার্ষিকী (Annuity) বিমা কী? 

    উত্তর: এককালীন টাকা জমার বিনিময়ে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট অর্থ পাওয়ার বিমা।

    ১৯. বাংলাদেশে বিমা আইন কত সালের? 

    উত্তর: ২০১০ সালের।

    ২০. IDRA-র পূর্ণরূপ কী? 

    উত্তর: Insurance Development and Regulatory Authority (বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ)।


    ২১. বিমার বিষয়বস্তু (Subject Matter) কী? 

    উত্তর: যার ওপর ভিত্তি করে বিমা করা হয় (যেমন: মানুষের জীবন, জাহাজ, বাড়ি ইত্যাদি)।

    ২২. সাধারণ বিমা (General Insurance) কয় ধরনের? 

    উত্তর: প্রধানত ৩ ধরনের (অগ্নি, নৌ ও বিবিধ বিমা)।

    ২৩. জীবন বিমা (Life Insurance) কী?

    উত্তর: মানুষের জীবন বা মৃত্যুর ঝুঁকির বিপরীতে কৃত বিমা।

    ২৪. সমর্পণ মূল্য (Surrender Value) কী?

    উত্তর: মেয়াদের আগে বিমা বন্ধ করে দিলে বিমা কোম্পানি থেকে প্রাপ্ত অর্থ।

    ২৫. বোনাস (Bonus) কী? 

    উত্তর: বিমা কোম্পানির লাভের যে অংশ পলিসি হোল্ডারদের দেওয়া হয়।

    ২৬. গোষ্ঠী বিমা (Group Insurance) কী? 

    উত্তর: কোনো প্রতিষ্ঠানের অনেক কর্মীর জন্য একত্রে করা বিমা।

    ২৭. নৈতিক ঝুঁকি (Moral Hazard) কী? 

    উত্তর: বিমাগ্রহীতার অসাধুতা বা অবহেলার কারণে ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি পাওয়া।

    ২৮. বিপদ (Peril) কী? 

    উত্তর: ক্ষতির প্রকৃত কারণ (যেমন: আগুন, ঝড়, দুর্ঘটনা)।

    ২৯. স্থলাভিষিক্তকরণ (Subrogation) নীতি কী? 

    উত্তর: ক্ষতিপূরণ দেওয়ার পর ক্ষতিগ্রস্ত সম্পত্তির অবশিষ্ট অংশের মালিকানা বিমা কোম্পানির হওয়া।

    ৩০. অংশদান (Contribution) নীতি কী? 

    উত্তর: দ্বৈত বিমার ক্ষেত্রে একাধিক বিমা কোম্পানি আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম।


    ৩১. সার্বক্ষণিক বা সর্বজনীন বিমা কী? 

    উত্তর: যেখানে সব ধরনের ঝুঁকি একসাথে কভার করা হয়।

    ৩২. তৃতীয় পক্ষ বিমা (Third Party Insurance) কী? 

    উত্তর: অন্যের ক্ষতির দায় মেটানোর জন্য করা বিমা (সাধারণত যানবাহনের ক্ষেত্রে)।

    ৩৩. মেয়াদি বিমা (Endowment Policy) কী? 

    উত্তর: নির্দিষ্ট মেয়াদ শেষে বা তার আগে মৃত্যু হলে অর্থ পাওয়ার বিমা।

    ৩৪. আজীবন বিমা (Whole Life Policy) কী? 

    উত্তর: যে বিমায় বিমাগ্রহীতার মৃত্যুর পরেই কেবল টাকা পাওয়া যায়।

    ৩৫. বিমা কেন একটি 'সামাজিক হাতিয়ার'? 

    উত্তর: কারণ এটি সমাজে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এবং দারিদ্র্য কমায়।

    ৩৬. মনোনীত ব্যক্তি বা নমিনি (Nominee) কে? 

    উত্তর: বিমাগ্রহীতার মৃত্যুর পর বিমার টাকা পাওয়ার জন্য মনোনীত ব্যক্তি।

    ৩৭. অনুগ্রহ কাল (Grace Period) কী? 

    উত্তর: প্রিমিয়াম দেওয়ার তারিখ পার হওয়ার পর যে অতিরিক্ত সময় (সাধারণত ৩০ দিন) দেওয়া হয়।

    ৩৮. তামাদি বিমা (Lapsed Policy) কী? 

    উত্তর: নির্দিষ্ট সময়ে প্রিমিয়াম না দেওয়ার কারণে যে বিমাপত্র বাতিল হয়ে যায়।

    ৩৯. দাবি (Claim) কী?

    উত্তর: ক্ষতি হওয়ার পর বিমাগ্রহীতা কর্তৃক ক্ষতিপূরণ পাওয়ার আনুষ্ঠানিক আবেদন।

    ৪০. উদ্ধারকৃত মাল (Salvage) কী? 

    উত্তর: ক্ষতির পর বিমাযোগ্য সম্পত্তির যে অংশ অক্ষত বা ব্যবহারযোগ্য থাকে।


    ৪১. নৌ বিমা (Marine Insurance) কী? 

    উত্তর: সমুদ্রপথে পণ্য, জাহাজ বা মাশুলের ক্ষতির বিমা।

    ৪২. অগ্নি বিমা (Fire Insurance) কী? 

    উত্তর: আগুনের কারণে সৃষ্ট ক্ষতির হাত থেকে সুরক্ষা পাওয়ার বিমা।

    ৪৩. অ্যাসাইনমেন্ট (Assignment) কী? 

    উত্তর: বিমাপত্রের অধিকার বা মালিকানা আইনগতভাবে অন্যকে হস্তান্তর করা।

    ৪৪. বিমার একটি অর্থনৈতিক গুরুত্ব বলো। 

    উত্তর: পুঁজি গঠন এবং বিনিয়োগ বৃদ্ধি।

    ৪৫. ঝুঁকির বৈশিষ্ট্য কী?

    উত্তর: এটি অনিশ্চিত এবং আর্থিক মূল্যে পরিমাপযোগ্য হতে হয়।

    ৪৬. বিমা গণক (Actuary) কে? 

    উত্তর: যিনি গাণিতিক পদ্ধতিতে বিমার ঝুঁকি ও প্রিমিয়াম নির্ধারণ করেন।

    ৪৭. বিমা কি জুয়া? 

    উত্তর: না, কারণ বিমা ক্ষতির ঝুঁকি কমায়, কিন্তু জুয়া নতুন ঝুঁকি তৈরি করে।

    ৪৮. কভার নোট (Cover Note) কী? 

    উত্তর: মূল বিমাপত্র তৈরি হওয়ার আগে বিমাকারী কর্তৃক প্রদত্ত সাময়িক নিশ্চয়তাপত্র।

    ৪৯. বিশুদ্ধ ঝুঁকি (Pure Risk) কী? 

    উত্তর: যেখানে শুধু ক্ষতির সম্ভাবনা থাকে, লাভের কোনো সুযোগ থাকে না।

    ৫০. স্বাস্থ্য বিমা (Health Insurance) কী? 

    উত্তর: অসুস্থতা বা চিকিৎসার খরচ মেটানোর জন্য করা বিমা।

    0 Reviews

    Contact form

    Name

    Email *

    Message *