| ১ | উৎপাদনের উপকরণ কয়টি? | উৎপাদনের উপকরণ ৪টি (ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন)। |
| ২ | উৎপাদনের আদি ও মৌলিক উপাদান কোনটি? | ভূমি। |
| ৩ | ভূমি বলতে কী বোঝায়? | উৎপাদনের ক্ষেত্রে ভূমি বলতে সকল প্রাকৃতিক সম্পদকে বোঝায়। |
| ৪ | ভূমির যোগান কেমন? | ভূমির যোগান সীমাবদ্ধ বা অপ্রতুল। |
| ৫ | ভূমির প্রতিদান বা মূল্যকে কী বলে? | খাজনা (Rent)। |
| ৬ | শ্রম কাকে বলে? | উৎপাদনের উদ্দেশ্যে মানুষের সকল শারীরিক ও মানসিক প্রচেষ্টাকে শ্রম বলে। |
| ৭ | উৎপাদনের জীবন্ত ও সক্রিয় উপকরণ কোনটি? | শ্রম। |
| ৮ | শ্রমের প্রতিদানকে কী বলে? | মজুরি (Wage)। |
| ৯ | শ্রম কি সঞ্চয় করা যায়? | না, শ্রম ক্ষণস্থায়ী এবং এটি সঞ্চয় করে রাখা যায় না। |
| ১০ | শ্রমিক ও শ্রম কি অবিচ্ছেদ্য? | হ্যাঁ, শ্রমিক থেকে শ্রমকে আলাদা করা সম্ভব নয়। |
| ১১ | মূলধন কাকে বলে? | মানুষের তৈরি উৎপাদনের সেই অংশ যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। |
| ১২ | মূলধন কিসের ওপর নির্ভর করে? | সঞ্চয়ের ওপর। |
| ১৩ | মূলধনের প্রতিদান বা মূল্য কোনটি? | সুদ (Interest)। |
| ১৪ | মূলধন কি উৎপাদিত উপাদান? | হ্যাঁ, মূলধন মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত একটি উপাদান। |
| ১৫ | সংগঠন বলতে কী বোঝায়? | ভূমি, শ্রম ও মূলধনকে একত্রিত করে উৎপাদন পরিচালনা করাকে সংগঠন বলে। |
| ১৬ | সংগঠনের প্রতিদান বা পুরস্কার কী? | মুনাফা (Profit)। |
| ১৭ | উদ্যোক্তা কে? | যিনি উৎপাদনের ঝুঁকি গ্রহণ করেন এবং সকল উপকরণকে সমন্বয় করেন। |
| ১৮ | উৎপাদনের অলস উপকরণ কোনটি? | ভূমি (এটি নিজে থেকে কিছু উৎপাদন করতে পারে না)। |
| ১৯ | শ্রমের গতিশীলতা কী? | এক স্থান বা পেশা থেকে অন্য স্থান বা পেশায় শ্রমিকের যাতায়াত। |
| ২০ | কোন উপকরণের উৎপাদন খরচ নেই? | ভূমির কোনো উৎপাদন খরচ নেই। |
| ২১ | শ্রমের যোগান রেখা কেমন হয়? | শ্রমের যোগান রেখা পিছনের দিকে বাঁকানো (Backward bending) হতে পারে। |
| ২২ | স্থায়ী মূলধনের একটি উদাহরণ দাও। | যন্ত্রপাতি বা কারখানা ভবন। |
| ২৩ | চলতি মূলধন কোনটি? | কাঁচামাল বা নগদ টাকা। |
| ২৪ | ব্যক্তিগত মূলধন কী? | ব্যক্তির নিজস্ব মালিকানাধীন সম্পদ যা আয় বৃদ্ধিতে সাহায্য করে। |
| ২৫ | জাতীয় মূলধন কী? | রাষ্ট্রের মালিকানাধীন সম্পদ যেমন: রাস্তাঘাট, রেললাইন ইত্যাদি। |
| ২৬ | ভূমি ব্যবহারের অধিকারকে কী বলে? | স্বত্বাধিকার বা মালিকানা। |
| ২৭ | উদ্যোক্তাকে কেন 'ঝুঁকি বহনকারী' বলা হয়? | কারণ ব্যবসার লোকসানের সম্ভাবনা তিনি একাই বহন করেন। |
| ২৮ | মৌলিক উপদান কয়টি ও কী কী? | ২টি; ভূমি ও শ্রম। |
| ২৯ | মানুষের তৈরি উপদান কোনটি? | মূলধন। |
| ৩০ | উৎপাদনের চালিকাশক্তি কোনটি? | সংগঠন। |
0 Reviews