Read more


 



১. আইনগত পরিবেশ কী? 

উত্তর: যে আইন ও নীতিমালার অধীনে দেশের ব্যবসায়িক ও আর্থিক কার্যক্রম পরিচালিত হয়।

২. বাংলাদেশে বর্তমানে কত সালের কোম্পানি আইন প্রচলিত? 

উত্তর: ১৯৯৪ সালের।

৩. অংশীদারি কারবার কোন আইন দ্বারা পরিচালিত হয়?

উত্তর: ১৯৩২ সালের অংশীদারি আইন।

৪. চুক্তি আইন কত সালের? 

উত্তর: ১৮৭২ সালের।

৫. হস্তান্তরযোগ্য ঋণদলিল আইন কত সালের? 

উত্তর: ১৮৮১ সালের।

৬. বিমা আইন কত সালের? 

উত্তর: ২০১০ সালের।

৭. বিএসইসি (BSEC) এর পূর্ণরূপ কী? 

উত্তর: Bangladesh Securities and Exchange Commission (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন)।

৮. বিএসইসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 

উত্তর: ১৯৯৩ সালে।

৯. দেউলিয়া আইন কত সালের? 

উত্তর: ১৯৯৭ সালের।

১০. ব্যাংক কোম্পানি আইন কত সালের? 

উত্তর: ১৯৯১ সালের।

১১. প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? 

উত্তর: ২ জন।

১২. প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 

উত্তর: ৫০ জন।

১৩. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? 

উত্তর: ৭ জন।

১৪. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 

উত্তর: শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ।

১৫. কোম্পানির মূল দলিল কোনটি? 

উত্তর: স্মারকলিপি বা সংঘস্মারক (Memorandum of Association)।

১৬. পরিমেল নিয়মাবলী কী? 

উত্তর: কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার নিয়ম ও নীতিমালা।

১৭. বিবরণপত্র (Prospectus) কেন তৈরি করা হয়? 

উত্তর: জনসাধারণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রির আহ্বান জানাতে।

১৮. কৃত্রিম ব্যক্তিসত্তা কী? 

উত্তর: ব্যক্তি না হয়েও আইনের চোখে ব্যক্তির মতো অধিকার (যেমন- নিজ নামে চুক্তি করা বা মামলা করা) লাভ করা।

১৯. চিরন্তন অস্তিত্ব কী? 

উত্তর: শেয়ারহোল্ডারদের মৃত্যু বা দেউলিয়া হলেও কোম্পানির অস্তিত্ব বিলীন না হওয়া।

২০. সাধারণ সীলমোহর কী? 

উত্তর: কোম্পানির স্বাক্ষর হিসেবে ব্যবহৃত বিশেষ মোহর।

২১. নিবন্ধিত কোম্পানি কাকে বলে? 

উত্তর: ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত কোম্পানি।

২২. বিধিবদ্ধ কোম্পানি কী? 

উত্তর: রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা জাতীয় সংসদে পাস হওয়া আইনে গঠিত কোম্পানি।

২৩. হোল্ডিং কোম্পানি কী? 

উত্তর: যে কোম্পানি অন্য কোনো কোম্পানির ৫০% এর বেশি শেয়ার ধারণ করে বা তার পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রণ করে।

২৪. সাবসিডিয়ারি কোম্পানি কী? 

উত্তর: যে কোম্পানির অর্ধেকের বেশি শেয়ার অন্য কোনো (হোল্ডিং) কোম্পানির অধীনে থাকে।

২৫. ন্যূনতম চাঁদা (Minimum Subscription) কী? 

উত্তর: কার্যভার শুরু করার জন্য নিবন্ধনের সময় স্মারকলিপিতে উল্লিখিত প্রয়োজনীয় সর্বনিম্ন মূলধন।


২৬. কার্যারম্ভের অনুমতিপত্র কাদের প্রয়োজন হয়? 

উত্তর: শুধু পাবলিক লিমিটেড কোম্পানিকে।

২৭. স্মারকলিপির ধারা কয়টি? 

উত্তর: ৬টি।

২৮. শেয়ার কাকে বলে? 

উত্তর: কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্রতম ও সমান একক।

২৯. রাইট শেয়ার (Right Share) কী? 

উত্তর: নতুন শেয়ার ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান শেয়ারহোল্ডারদের জন্য সংরক্ষিত অগ্রাধিকারমূলক শেয়ার।

৩০. বোনাস শেয়ার কী?

উত্তর: লভ্যাংশ হিসেবে নগদ টাকা না দিয়ে যখন শেয়ারহোল্ডারদের ফ্রিতে নতুন শেয়ার দেওয়া হয়।

৩১. অগ্রাধিকার শেয়ার কী? 

উত্তর: যে শেয়ারহোল্ডাররা লভ্যাংশ প্রাপ্তি ও মূলধন ফেরতের ক্ষেত্রে সাধারণ শেয়ারহোল্ডারদের আগে সুযোগ পান।

৩২. ডিবেঞ্চার বা ঋণপত্র কী? 

উত্তর: কোম্পানি কর্তৃক জনসাধারণের কাছ থেকে গৃহীত ঋণের স্বীকৃতিপত্র।

৩৩. আরজেএসসি (RJSC) এর পূর্ণরূপ কী? 

উত্তর: Registrar of Joint Stock Companies and Firms।

৩৪. আইপিও (IPO) এর পূর্ণরূপ কী?

উত্তর: Initial Public Offering (প্রাথমিক গণপ্রস্তাব)।

৩৫. তালিকাভুক্তি (Listing) কী? 

উত্তর: শেয়ার বাজারে শেয়ার লেনদেনের জন্য নিবন্ধিত হওয়ার প্রক্রিয়া।

৩৬. বৈধ চুক্তি কী? 

উত্তর: আইন দ্বারা বলবৎযোগ্য সকল সম্মতিই হলো বৈধ চুক্তি।

৩৭. বাতিল চুক্তি কী? 

উত্তর: যা শুরু থেকেই আইন দ্বারা বলবৎ করা যায় না।

৩৮. প্রস্তাব ও স্বীকৃতি কী? 

উত্তর: চুর্তির প্রাথমিক ও প্রধান উপাদান।

৩৯. প্রতিদান (Consideration) কী? 

উত্তর: চুক্তির অধীনে এক পক্ষ অন্য পক্ষকে বিনিময়ে যা দেয়।

৪০. নাবালক কে? 

উত্তর: ১৮৭৫ সালের সাবালকত্ব আইন অনুযায়ী যার বয়স ১৮ বছর পূর্ণ হয়নি।

৪১. জালিয়াতি (Fraud) কী? 

উত্তর: জেনেশুনে বা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে অন্য পক্ষকে প্রতারিত করা।

৪২. অনুচিত প্রভাব (Undue Influence) কী? 

উত্তর: সম্পর্কের সুযোগ নিয়ে মানসিকভাবে কাউকে চুক্তিতে বাধ্য করা।

৪৩. বলপ্রয়োগ (Coercion) কী? 

উত্তর: ভয়ভীতি বা শারীরিক হুমকি প্রদর্শন করে সম্মতি আদায় করা।

৪৪. এজেন্সি চুক্তি কী? 

উত্তর: মালিকের পক্ষে কাজ করার জন্য প্রতিনিধি নিয়োগের আইনগত চুক্তি।

৪৫. বন্ধক (Mortgage) কী?

উত্তর: স্থাবর সম্পত্তি (যেমন- জমি বা বাড়ি) জামানত রেখে ঋণ গ্রহণ।

৪৬. দায়বদ্ধ (Hypothecation) কী? 

উত্তর: মালামালের মালিকানা ও দখল নিজের কাছে রেখে সেটি জামানত দিয়ে ঋণ নেওয়া।

৪৭. লিয়েন (Lien) কী? 

উত্তর: পাওনা টাকা আদায়ের জন্য অন্যের মালামাল বা দলিল নিজের দখলে রাখার আইনগত অধিকার।

৪৮. ইনডোর্সমেন্ট (পৃষ্ঠাঙ্কন) কী? 

উত্তর: দলিলের পেছনে স্বাক্ষর করে এর মালিকানা অন্যকে হস্তান্তর করা।

৪৯. চেক কত প্রকার? 

উত্তর: প্রধানত ৩ প্রকার (বাহক চেক, হুকুম চেক ও দাগকাটা চেক)।

৫০. কোম্পানি অবসায়ন কী? 

উত্তর: আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানির অস্তিত্ব বা কারবারের বিলুপ্তি ঘটানো।